ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনের ইসলামী ফাউন্ডেশন পরিচালিত আছিয়া এ. ওয়াহেদ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও আসলামপুর ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মাওলানা মো. আক্তার পাটোয়ারী ভোলা জেলা কারাগারে রয়েছেন। চরফ্যাশন থানা পুলিশ সূত্রে জানাগেছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশের একটি মামলায় সোমবার ( ১৫ জুন) গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে ওলামালীগ সভাপতি মাওলানা আক্তার পাটোয়ারী তার বাবা মো. সিদ্দিক পাটোয়ারী ও বড় ভাইকে মারধর করেন। এ বিষয়ে তার ভাই আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এ মামলায় আদালত আক্তার পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছেন বলে নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার সাব-ইন্সপেক্টর অহিদুল ইসলাম।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ শাসনামলে অভিযুক্ত আক্তার পাটোয়ারী রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থ-সম্পদের মালিক হয়েছেন।
