চরফ্যাশনে ধর্ষণ করতে গিয়ে গোপনাঙ্গ কর্তন হলো যুবকের

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
‎‎ভোলার চরফ্যাশনে এক গৃহবধূকে ধর্ষণের করতে গিয়ে ভয়াবহ পরিণতির শিকার হয়েছেন এক ব্যক্তি। ধর্ষণের এক পর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
‎শুক্রবার (২৯ মে) রাত আনুমানিক ২ টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সুলিজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎অভিযুক্ত ইমাম সর্দার (৪২) একই এলাকার মজিদ সর্দারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান বলে জানা গেছে।
‎ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমাম সর্দার ওই গৃহবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার গভীর রাতে তিনি বসতঘরের রান্নাঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন, এসময় আত্মরক্ষার্থে গৃহবধূ ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। পরে চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর। তিনি জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। আহত অবস্থায় অভিযুক্ত ইমাম সর্দারকে আটক করে পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *