রোটেশন প্রথায় চরফ্যাশনের বেতুয়া–ঢাকা নৌপথে যাত্রীদের ভোগান্তি

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাশনের বেতুয়া–ঢাকা নৌপথে লঞ্চ চলাচলে মালিকপক্ষের চালু করা রোটেশন পদ্ধতির কারণে যাত্রী ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল না করায় কেবিন সংকট, টিকিট সংগ্রহে বিড়ম্বনা এবং প্রয়োজনের সময় যাতায়াত করতে না পারার অভিযোগ করছেন যাত্রীরা। এ পরিস্থিতিতে রোটেশন পদ্ধতির আইনগত ভিত্তি প্রকাশ এবং জনস্বার্থবিরোধী হলে তা বাতিলের দাবি উঠেছে। […]

Continue Reading

চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান

চরফ্যাশন প্রতিনিধি ॥ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শতাধিক নবীন শিক্ষার্থীর নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ছবক দেন চরফ্যাশনের প্রবীণ আলেম ও মাদ্রাসার সাবেক হেড […]

Continue Reading

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে চরফ্যাশন উপজেলা সমিতি’র সংবর্ধনা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ ভোলার চরফ্যাশন উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকা। চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, […]

Continue Reading

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে নুরুল ইসলাম নয়ন এমপি

স্টাফ রিপোর্টার:জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এ সংক্রান্ত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়। পরবর্তীতে সভার কার্যসূচি অনুযায়ী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।জাতীয় সংসদ সচিবালয় […]

Continue Reading

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম নয়ন শুক্রবার (১১ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও রোগীদের সেবার বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন। পরিদর্শনকালে এমপি নূরুল ইসলাম নয়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ […]

Continue Reading

আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আব্দুল্লাহপুর বাজার কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহপুর ইউনিয়ন […]

Continue Reading

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

​ চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা অগণিত নেতাকর্মীদের উপস্থিতিতে চরফ্যাশন সদর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ​১লা সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে এক বিশাল র‍্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও […]

Continue Reading

নজরুল বর্ষ উপলক্ষে চরফ্যাশনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :‘নজরুল বর্ষ’ উপলক্ষে ভোলার চরফ্যাশনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন, চরফ্যাশনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক […]

Continue Reading

ডেঙ্গু প্রতিরোধে চরফ্যাশনে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি :ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার চরফ্যাশনে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় চরফ্যাশন পৌরসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার […]

Continue Reading

চরফ্যাশনে ‘পাতানো স্বামী’ অপবাদে হামলা-মারধর, চাঁদা দাবির অভিযোগ

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে বাবার বাড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন চায়না (২৫) নামের এক নারী ও তাঁর স্বামী মোস্তফা কামাল। ‘বিয়েবহির্ভূত পাতানো স্বামী নিয়ে থাকার’ মিথ্যা অপবাদ দিয়ে গভীর রাতে বসতঘরে ঢুকে এই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাধা দিতে গিয়ে ওই নারীর ভাই জুনায়েদও মারধরের শিকার হন। এ […]

Continue Reading