চরফ্যাশন পোস্ট অফিস ভবন বর্ষায় চরম ঝুঁকিতে,ধসে পড়ার আশঙ্কা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিভোলার চরফ্যাশন উপজেলা পোস্ট অফিস ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত হলেও সেই ভবনেই চলছে ডাক বিভাগের সব ধরনের সেবা কার্যক্রম। এখন বর্ষা মৌসুমে ভবনটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের […]

Continue Reading

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে ফুটবল বিতরণ করলেন যুবদল নেতা আল-আমিন বকসী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফুটবল বিতরণ করেছেন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সদস্য ও আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন বকসী।সম্প্রতি তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে এই […]

Continue Reading

টানা বর্ষণে চরফ্যাশনে ফসল ও মাছের ব্যাপক ক্ষতি, বিপর্যস্ত জনজীবন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :মৌসুমি নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ছয় দিনের ভারী বর্ষণে বঙ্গোপসাগর ঘেষা ভোলার সর্বদক্ষিণের উপজেলা চরফ্যাশনের চার থানা(চরফ্যাশন, শশীভূষণ,দুলার হাট ও দক্ষিণ আইচা) এলাকার ২১টি ইউনিয়নে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে আমনের বীজতলা, বিভিন্ন সবজি ক্ষেত ও মাছের ঘের। এতে চরম দুর্ভোগে পড়েছেন […]

Continue Reading

চরফ্যাশনে টানা বৃষ্টিতে বিপর্যস্ত মানুষের দোরগোড়ায় সরকারি ত্রাণ নিয়ে ইউএনও

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া চরফ্যাশন উপজেলার নদী ও সমুদ্র তীরবর্তী বেড়িবাঁধের ওপর ও আশপাশে বসবাসকারী অসহায় মানুষের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এ সময় তিনি সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার সামরাজ, বেতুয়া নতুন স্লুইসঘাটসহ বিভিন্ন নদী ও সমুদ্র তীরবর্তী বেড়িবাঁধ এলাকা […]

Continue Reading

চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:ভোলার চরফ্যাশনে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।এ সময় উপস্থিত […]

Continue Reading

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো ‘নজরুল বর্ষ : নির্বাচিত ৭৪ উপজেলার সঙ্গে যুক্ত হলো চরফ্যাশন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বর্ষের উদ্বোধন ঘোষণা করেন। এর মাধ্যমে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের শুভ সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না […]

Continue Reading

লাইসেন্স নবায়ন ও পরিবেশগত অনিয়মে চরফ্যাশনের ৪ ক্লিনিক-ডায়াগনস্টিককে জরিমানা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে লাইসেন্স নবায়ন না থাকা এবং স্বাস্থ্যসেবা প্রদানের উপযুক্ত পরিবেশ বজায় না রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট […]

Continue Reading

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হলেন প্রফেসর কামাল উদ্দিন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:ভোলা জেলার কৃতি সন্তান, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী এবং আল বারাকা হজ্জ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর মাওলানা কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।সম্প্রতি অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়ায় তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। তাঁর এ নির্বাচনের খবরে ভোলা, চরফ্যাশন ও মনপুরার দলীয় নেতাকর্মী, […]

Continue Reading

চরফ্যাশনে বাবার লাশ দাফন নিয়ে চার পরিবারের সংঘর্ষ, পুলিশ পাহারায় উঠানে দাফন

নিজস্ব প্রতিবেদক , চরফ্যাশন (ভোলা) :ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলিল পণ্ডিত বাড়িতে মৃত ব্যক্তির লাশ দাফনকে কেন্দ্র করে চার পরিবারের সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পাহারায় বাড়ির উঠানেই মরদেহ দাফন করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ৩টার দিকে হঠাৎ অসুস্থ […]

Continue Reading

চরফ্যাশনে বাবা ভাইকে মারধর, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ওলামালীগ নেতা কারাগারে

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের ইসলামী ফাউন্ডেশন পরিচালিত আছিয়া এ. ওয়াহেদ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও আসলামপুর ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মাওলানা মো. আক্তার পাটোয়ারী ভোলা জেলা কারাগারে রয়েছেন। চরফ্যাশন থানা পুলিশ সূত্রে জানাগেছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশের একটি মামলায় সোমবার ( ১৫ জুন) গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের […]

Continue Reading