চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সারাদেশ

​ চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা অগণিত নেতাকর্মীদের উপস্থিতিতে চরফ্যাশন সদর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​১লা সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে এক বিশাল র‍্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি চরফ্যাশন বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুসারী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুনঃরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে এটি শেষ হয়। এসময় বিএনপি নেতৃবৃন্দ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাখেন।

​অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং তার অঙ্গ-সংগঠনের জ্যেষ্ঠ নেতৃত্ব উপস্থিতি থেকে কর্মসূচীকে বেগবান করেন। উপস্থিতি নেতাদের মধ্য উপস্থিত ছিলেন ​উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ-সভাপতি আলহাজ হেলাল উদ্দিন টিপু,কয়সর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ​খায়রুল ইসলাম সোহেল,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।
​সমগ্র অনুষ্ঠানটির সাবলীল সঞ্চালনায় দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল। আলোচনা সভায় নেতৃবৃন্দ দলের চার দশকের রাজনৈতিক সংগ্রাম, ইতিহাস এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির আপসহীন ভূমিকার কথা স্মারক হিসেবে উপস্থাপন করেন। চরফ্যাশন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রতিষ্ঠা বার্ষিকীর এই কর্মসূচী সফলতা ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *