চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : চরফ্যাশন আইনজীবী সমিতির ২০২৬ ইং সনের কার্যকরী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় চরফ্যাশন বার এসোসিয়েশনের কক্ষে এ শপথ গ্রহণ ও ইফতার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট লিটন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আশ্রাফ আলী নিরব, ধর্ম,ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ , কার্যকরী সদস্য এডভোকেট লিয়াকত আলী , এডভোকেট মোজাম্মেল হক, চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি এডভোকেট ছিদ্দিক মাতাব্বর, এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর কমল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, প্রেসক্লাব সেক্রেটারী কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী প্রমুখ। ইফতারের আগে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য গত শনিবার( ৭ মার্চ) চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
