স্টাফ রিপোর্টার:
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এ সংক্রান্ত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়। পরবর্তীতে সভার কার্যসূচি অনুযায়ী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিতে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদকে সভাপতি মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এ সংক্রান্ত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. আব্দুল বারী (জয়পুরহাট-২), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষীপুর-৪), শাহজাহান চৌধুরী (কক্সবাজার-৪), নুরুল ইসলাম (ভোলা-৪), আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫), ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিং-১১), রেহেনা আক্তার রানু (মহিলা আসন-৪), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) ও নুরুল ইসলাম (চাপাইনবাবগঞ্জ-৩)।
কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর নূরুল ইসলাম নয়ন বলেন, আমাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সকলের দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী গঠিত এই স্থায়ী কমিটি প্রশাসনিক কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা ও নীতি বাস্তবায়নের মূল্যায়নসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করবে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এই কমিটিতে এলাকার সংসদ সদস্য স্থান পাওয়ায় চরফ্যাশন ও মনপুরা উপজেলার জনগন বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।
