জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালন, চরফ্যাশনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
‘রুপালী মৎস্যে, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, এনসিপির সহ-সমন্বয়কারী শফিউল্লাহ শফী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহাগ খান ও সাধারণ সম্পাদক কাজী আব্বাছ উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী।

এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ, মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং উৎপাদন বাড়াতে মৎস্য চাষিদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার সফল মৎস্য চাষি আবদুল মোতালেব তার মৎস্য চাষের অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *