চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যাই গ্রাম আদালতে। এই স্লোগানে চরফ্যাশনে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১৮ মে) সকাল ১০ টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন থানার প্রতিনিধি ওসি ( তদন্ত) খলিলুর রহমান, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক সালাউদ্দিন সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নূরনবী চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, গ্রাম আদালতের ডিএম অক্ষয় সরকার, চরফ্যাশন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফরাজানা কনক, কোস্ট ফাউন্ডেশনের টিম লিডার রাশেদা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান, চরফ্যাশন পৌরসভা চার নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুল আলম সামু, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, গ্রাম আদালতের রিয়াজ মোর্শেদ, চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনুউদ্দিন জমাদার।
লক্ষ্য উদ্দেশ্য ও ভূমিকায় উপস্থাপনায় ছিলেন রেডিও মেঘনার মৌসুমি রানি দাস। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব পৌর প্রশাসনের প্রতিনিধি, গ্রাম আদালতের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে রেডিও মেঘনা।
