চরফ্যাশনে জমি কেনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষককে কোপানোর অভিযোগ

সারাদেশ

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনের দুলার হাটে দুলার হাট মহিলা মাদ্রাসার সাবেক সুপার মাওলানা নুরুল ইসলামকে কোপানোর অভিযোগ উঠেছে তানভীর নামক এক যুবকের বিরুদ্ধে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার দুলার হাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত মাওলানা নুরুল ইসলাম এর বাড়ি নুরাবাদ ইউনিয়নে । অভিযুক্ত যুবক তানভীরের বাড়ি একই ইউনিয়নে। তার বাবা মাওলানা অলিউল্লাহ মাওলানা নুরুল ইসলামের সাথে একই মাদ্রাসার শিক্ষক ছিলেন। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাওলানা নুরুল ইসলাম বলেন, আমার ছেলে মনিরুল ইসলাম মাওলানা অলিউল্লাহ’র কাছ থেকে জমি কেনার বায়না চুক্তি করে। সে আমার ছেলেকে দীর্ঘদিন জমির দলিল দেই দিচ্ছি বলে সময় নিচ্ছে। সে জমিও দিচ্ছে না, আবার টাকা ফেরত চাইলেও দিচ্ছে না। আজ আমি ঔষধ কিনতে দুলার হাট বাজারে গেলে মাওলানা ওলিউল্লাহ’র ছেলে আমাকে বাজারে গেলাম কেন এ বলেই মারধর শুরু করে, উপস্থিত মানুষ তার কাছ থেকে আমাকে বাঁচাতে এগিয়ে আসলেও সে সবার সাথে দুর্ব্যবহার করে এবং এক পর্যায়ে আমার মাথায় কোপ দেয় আমি হাত দিয়ে ঠেকাতে গেলে আমার হাতে কোপ লাগে । উপস্থিত কয়েকজন দোকানদার আমাকে দ্রুত রাস্তা থেকে তাদের দোকানের মধ্যে নেয়। এবং মটর সাইকেল দিয়ে চরফ্যাশন হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিয়ে জানতে অভিযুক্ত তানভীরের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলেও সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।
দুলার হাট থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *