চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার কৃতি সন্তান, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী এবং আল বারাকা হজ্জ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর মাওলানা কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়ায় তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। তাঁর এ নির্বাচনের খবরে ভোলা, চরফ্যাশন ও মনপুরার দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, প্রফেসর মাওলানা কামাল উদ্দিন তাঁর দীর্ঘ রাজনৈতিক, সাংগঠনিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এদিকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
