চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

“জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মামুন আলম, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, এনসিপির উপজেলা সমন্বয়কারী শফিউদ্দিন শফী, উপজেলা বিজেপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছালাউদ্দিন, গণঅধিকার পরিষদের উপজেলা সেক্রেটারি হাসনাইন আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নূরনবী।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ চেতনা ধারণ করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়ার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *