চরফ্যাশনে শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা

সারাদেশ

কামাল মিয়াজী, নিজস্ব প্রতিবেদক :
চরফ্যাশনে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা’র শেষ দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও
উপজেলা ভূমি অফিস, চরফ্যাশন ভোলা এর আয়োজনে সহকারী কমিশনার( ভূমি) এমাদুল হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রশাসনিক সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমূল হুদা,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের প্রমুখ। জনসচেতনতা মূলক সভায় সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খতিয়ান, ভূমি পরিমাপ, ভূমি উন্নয়ন কর প্রদান এবং অনলাইনে ভূমি সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। তাই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হতে হবে এবং পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে হবে। ভূমি সংক্রান্ত প্রতারণা ও ভোগান্তি এড়াতে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি।

শিক্ষার্থীরা ভূমি সেবার আধুনিক পদ্ধতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানায়। সভার শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীদের মাঝে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *