ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন চরফ্যাশনের সন্তান অ্যাড. হাবিবুল্লাহ হাবিব

হোম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট মুহাম্মাদ হাবিবুল্লাহ হাবিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন।

গত ৩০ জুলাই ২০২৬ তারিখে তিনি এ পদে পুনঃনিয়োগ লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর থেকে তিনি প্রায় ৩২ বছর ধরে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ঢাকা জজ কোর্টে আইন পেশায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

পুনঃনিয়োগে তিনি শুকরিয়া আদায় করেন। পাশাপাশি এ দায়িত্ব প্রদানের ক্ষেত্রে তাঁর প্রতি আস্থা রাখায় তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুহাম্মাদ হাবিবুল্লাহ হাবিব তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *