চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায়
পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, চরফ্যাশন, ভােলা এর আয়োজনে
উপজেলা পরিষদের সভাকক্ষে এই কংগ্রেস অনুষ্ঠিত হয় ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা’র সভাপতিত্বে ও মূল প্রবন্ধ উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ভোলা এর উপ-পরিচালক কৃষিবিদ মো: খায়রুল ইসলাম মল্লিক, বরিশাল অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো: আলী আজিম শরীফ,বরিশাল অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মুহম্মদ রিয়াজ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়সর আহমেদ কমল। অতিথিরা
দেশে উৎপাদিত কৃষি পণ্যের বাণিজ্যকরণ, কৃষকদের জন্য কৃষি প্রযুক্তির জ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কৃষির আধুনিকায়নের সাথে কৃষকের সম্পৃক্ততার ক্ষেত্র ও করণীয় তুলে ধরা হয় এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন ও দেশের বাইরে রপ্তানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি অফিসার ছানাউল্লাহ আজম। অনুষ্ঠানে কৃষক, কৃষাণী ও বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
