বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলচেষ্টার অভিযোগ, মালিককে মারধরের ভিডিও ভাইরাল

সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :
চরফ্যাশন পৌর শহরে এক ব্যবসায়ীর দোকানঘর দখলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
শুক্রবার (২৪ এপ্রিল) চরফ্যাশন প্রেসক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন দোকান মালিক মো. সালাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার বাবার নামে পৌর শহরের কাপড়িয়া পট্টিতে একটি দোকানভিটা রয়েছে, যা তাদের পরিবার প্রায় ৫৫ বছর ধরে ভোগদখলে রেখেছে। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর অভিযুক্ত আলমগীর মালতিয়া প্রভাব খাটিয়ে ওই দোকানভিটা থেকে তাদের উচ্ছেদের চেষ্টা করেন এবং একপর্যায়ে দোকানটি তালাবদ্ধ করে দেন।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পর তারা পুনরায় দোকানটি নিজেদের দখলে নেন। কিন্তু চলতি বছরের ৭ এপ্রিল আলমগীর মালতিয়া দোকানটির মালিকানা দাবি করে ভাড়াটিয়ার কাছে ভাড়া দাবি করেন। ভাড়াটিয়া এতে অস্বীকৃতি জানালে তাকে অশালীন ভাষায় গালমন্দ করা হয়।
আমি ঘটনার খবর পেয়ে সেখানে গেলে আলমগীর মালতিয়া আমাকে বেধড়ক মারধর করে। পরে আমি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেই। আমাকে মারধরের ভিডিও (সিসি ক্যামেরায় রেকর্ডকৃত) আমার কাছে সংরক্ষিত আছে।
এ বিষয়ে অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, আলমগীর মালতিয়া বলেন,আমি যড়যন্ত্রের শিকার, এগুলো আমাদের ভিটি। গর্ভমেন্ট যদি অধিগ্রহন করে থাকে সেটা সরকার সরকারি কাজে ব্যবহার করবে কিন্তু একটি সুযোগ সন্ধানী মহল যেই সময় যেই সরকার আসে সেই সময় সেই সরকারের সাথে মিশে এই ভিটিগুলি মিলে মিশে ভোগ করে আমি কারো কাছে চাঁদা চাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *