চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলা পোস্ট অফিস ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত হলেও সেই ভবনেই চলছে ডাক বিভাগের সব ধরনের সেবা কার্যক্রম।
এখন বর্ষা মৌসুমে ভবনটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
২০২৩ সালের সাবেক পোস্টমাস্টার ইকবাল হোসেন দায়িত্বে থাকাকালিন ডাক অধিদপ্তরের প্রকৌশলী ও ঠিকাদার ভবনটি পরিদর্শন করে এটিকে মেরামতের অযোগ্য ঘোষণা করেন এবং নতুন ভবন নির্মাণেরজন্য ডাক অধিদপ্তরকে জানান।নতুন ভবন না করে পুরাতন ঝূকিপূর্ণ ভবন মেরামতের টেন্ডার দেয়া হয়। ঔই বছরের
২ সেপ্টেম্বর সংস্কারকাজ শুরু হলে স্থানীয়দের বাঁধার মুখে কাজ বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ডাক অধিদপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক মো. গোলাম মোস্তফার নির্দেশে সংস্কারকাজ স্থগিত করা হয়।
বরিশালের তৎকালীন ডিআইএমজি ও ভোলার তৎকালীন পোস্ট অফিস পরিদর্শক ইমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে এখানে একটি আধুনিক ডিজিটাল পোস্ট অফিস ভবন নির্মাণের আশ্বাস দেন। প্রায় তিন বছর পেরিয়ে গেলেও নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেই।
জানা গেছে, ১৯৮৪ সালে নির্মিত দুইতলা ভবন নির্মিত হয়।
১৫ দিন যাবৎ ভোলা উপকূল জুড়ে মৌসুমি বর্ষণ হচ্ছে। সরেজমিনে দেখা যায় ভবনটি বর্ষার পানি চুসে ঝুকিতে। ছাদ ও আরসিসি বীমের অধিকাংশ স্থানের পলেস্তার খসে পরছে। ভিমের জং ধরা রড বৃস্টির পানিতে বেয়ে পড়ছে। ভবনের দেয়ালে বড় বড় ফাটল দিয়ে নীচে পানি পড়ছে। অধিকাংশ দেয়ালের পলেস্তারা খসে পানি পড়ছে, অঝোড় বর্ষার পানি সবচেয়ে ঝূকিতে ভবনটি।
সেবা নিতে আসা মারজান ও রুবেল জানান পোস্ট অফিসে জীবনের ঝূকি নিয়ে ঢুকতে হচ্ছে। কখন দুর্ঘটনা ঘটে আতংকে থাকতে হয়।
আতঙ্কে থাকতে হয় পোস্ট অফিসের ভিতরে কমপিউটার শিখতে আসা প্রশিক্ষনার্থীদের। প্রতিদিন ২০ জন করে ছেলে মেয়ে বিভিন্ন ব্যাচে পোস্ট অফিসের ভবনে কমপিউটার শিখছে।
পোস্টমাস্টার মো. আলমগীর বলেন, ভবনটি শতভাগ ব্যবহার অনুপযোগী। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে। পোস্ট অফিস সেবামুলক প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষকে নিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে। এটি জেলার সবচেয়ে ঝুকিপুর্ন ভবন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি সাইদ জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন পোস্ট অফিসের ঝুকিপূর্ন ভবন নিয়ে স্থানীয় সংবাদকর্মিরা অনেক লেখালেখি করেছে। সবচেয়ে বেশি ঝুকিতে পোস্ট অফিসের কর্মকর্তা- কর্মচারিরা। ডাক বিভাগের কর্মিরা সারাদিন জীবনের ঝুকি নিয়ে মানুষকে সেবা দেয়। তাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নতুন পোস্ট অফিস ভবন নির্মাণ করা জরুরি
