ভোলা-৪ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী নুরুল ইসলাম নয়ন

জাতীয়

কামাল মিয়াজী , চরফ্যাশন(ভোলা):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট। মোট ১ লাখ ৭ হাজার ৯১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কেন্দ্রীয় যুবদল সেক্রেটারী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানাযায়।
এই আসনে মোট ভোটার ৫ লক্ষ ২ হাজার ৮ জন। ভোটারদের প্রদত্ত ভোটের হার শতকরা ৬০.৪৮।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশের মতো ভোলা-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনের কেন্দ্র গুলোতে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *