ভোলা-২ আসনে ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়ন ফরম সংগ্রহ

জাতীয় সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ ভোলা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

পরে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরমটি হাফিজ ইব্রাহিমের হাতে তুলে দেন দলীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, দলীয় ঐক্য ও ত্যাগের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মোঃ আজম, উপজেলা বিএনপির উপদেষ্টা ও বড়মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *