স্টাফ রিপোর্টার: চরফ্যাশনে দুই প্রতিবেশীর সংঘাতকে রাজনৈতিক ইস্যু বানিয়ে অপপ্রচার করেছে স্থানীয় জামায়াতে ইসলামী। চরমানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডে শাহাবুদ্দিন ও হাজেরার পরিবার পাশাপাশি ঘরে থাকে, তাদের মধ্যে বিভিন্ন ব্যাপার নিয়ে আগ থেকেই বিবাদ ছিলো।
গত সোমবার (১৯ জানুয়ারি) বিবাদ তৈরি হয় পরে তা, মারামারিতে রুপ নেয়। প্রতিবেশী শাহাবুদ্দিনের স্ত্রীর আঘাতে হাজেরা আহত হয়। এ বিষয়টিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাজনৈতিক সংঘাত হিসেবে দেখানো হয়, পরে বিভিন্ন সংবাদ প্রচার হয়। হাজেরার অন্যান্য প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, হাজেরা জামায়াতের রাজনীতি’র সাথে জড়িত নয়। শাহাবুদ্দিনও বিএনপির রাজনীতির সাথে নেই । সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পারিবারিক বিষয়কে রাজনৈতিক বিষয় বলা হচ্ছে। শাহাবুদ্দিনের স্ত্রী সালমা বলেন, আমার মধ্যে হাজেরা মধ্যে মারামারি হয়েছে, আমার স্বামী ঝগড়া থামিয়ে দিয়েছে। মহিলাদের মধ্যের মারামারিকে রাজনীতিতে টেনে আনা হয়েছে। যা এখানে রাজনৈতিক কোন বিষয় ছিলো না।
এদিকে দুই প্রতিবেশীদের মধ্যের বিবাদকে রাজনৈতিক রং দেওয়ায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, শাহাবুদ্দিন ও হাজেরা প্রতিবেশী। উভয় পরিবার শান্ত রয়েছে। কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়নি।
