চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

সারাদেশ

কামাল মিয়াজী,চরফ্যাশন (ভোলা) :
চরফ্যাশনে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আধারে ভূট্রু দালাল (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একই এলাকার সম্রাট, বেল্লাল ও আমজাদের বিরুদ্ধে । নিহত ভুট্রু আকতারুজ্জামানের ছেলে এবং শশীভূষণ থানাধীন রসুলপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা । সে তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে নিহত ভুট্রু দালালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ভূট্টু দালাল এর চাচাতো ভাই ফিরোজ দালাল জানান, ভূট্টু দালালের মেঝো ছেলে আমির হোসেনের সাথে সম্রাট, বেল্লাল ও আমজাদের সুসম্পর্ক ছিলো। সম্প্রতি অভিযুক্ত বেল্লাল আমির হোসেনকে মাদক কিনতে টাকা দেয়। আমির হোসেন মাদক কিনে দিতে গড়িমসি করে। এ নিয়ে গত শুক্রবার দিনের বেলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঐ দিন রাতে সম্রাট আমির হোসেনকে ফোনে তার(সম্রাট) বাড়ির সামনে ডেকে আনলে আগ থেকে ওৎ পেতে থাকা বেল্লাল ও আমজাদ আমির হোসেনকে ব্যাপক মারধর করে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে আমির হোসেন এর পরিবার তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। ভুট্রু দালালের মেয়ে রহিমা বেগম জানান, আমার ভাইকে মারধর করার ঘটনায় আমার বাবা ভূট্টু দালাল শনিবার দিনের কোন এক সময়ে বেল্লাল,আমজাদ এবং সম্রাটকে গালিগালাজ করে, এতে তারা ক্ষিপ্ত হয়ে রাতে আমার বাবাকে কলের হাট রাস্তার মাথার দক্ষিণ পাশে আমাদের বাড়ির সামনে এলোপাতাড়ি কোপায়, ডাক চিৎকার শুনে আমি ঘর থেকে ছুটে এসে দেখি বাবা রক্তাক্ত রাস্তায় পড়ে আছে । খুনিরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। নিহত ভুট্রু দালালের
স্বজনেরা তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সম্রাট, বেল্লাল ও আমজাদ গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।
শশীভূষণ থানার ওসি ফকরুল ইসলাম জনকন্ঠকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়‌টি নিয়ে তদন্ত চলছে। হত্যাকারীদের শনা‌ক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *