চরফ্যাশনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত বিশেষ সভা

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা) আসন থেকে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য,কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, চরফ্যাশনকে শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে, যানজট নিরসন করে মানুষের চলাচল সহজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা করেন তিনি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি এমাদুল হোসেন, পুলিশের সহকারী কমিশনার (চরফ্যাশন সার্কেল) এএসপি মেহেদী হাসান, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজি মনজুর হোসেন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী , চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজী, সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক কালবেলা প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাস,সিএনজি, অটোবোরাক,অটোরিকশা, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সভায় ঈদুল ফিতরকে সামনে রেখে চরফ্যাশন সদর রোডে সাধারণ মানুষের চলাচলকে সহজ করার লক্ষে করনীয় সকল বিষয় নিয়ে আলোচনা করে জনস্বার্থে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *